ads

মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১১, বাংলাদেশিসহ উদ্ধার ৫১

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

ভূমধ্যসাগরের দক্ষিণ ইতালি উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই দুই ঘটনায় ৬০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Shamol Bangla Ads

জার্মান এনজিও রেসকিউশিপ বলছে, ইতালির লাম্পেদুসা উপকূল থেকে একটি কাঠের নৌকার নীচের ডেক থেকে ১০ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে তারা। ডুবন্ত ওই নৌকা থেকে আরও ৫১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি বলছে, বেঁচে যাওয়াদের সোমবার সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

Shamol Bangla Ads

এছাড়া মেডেসিনস সানস ফ্রন্টিয়েরস (এমএসএফ) নামে একটি সংগঠন জানিয়েছে, একই দিনে অন্য একটি পৃথক ঘটনায়, ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের সবাইকে তীরে নেওয়ার পর একজন মারা যান বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড।

Need Ads
error: কপি হবে না!