ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোম্পানীগঞ্জে অস্ত্র উদ্ধার : ইয়াবাসহ মা-মেয়ে গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৭:৫৬ অপরাহ্ণ

Atokছাতক (সুনামগঞ্জ)   প্রতিনিধি : কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় রিভালবার উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ইয়াবা, অস্ত্র ও জড়িত দু’মহিলাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেন, ১নং ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১শ’ ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ জড়িত মা-মেয়েকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মদিনা বেগম (৪০) ও তার মেয়ে ফুলতেরা বেগম (১৯)। এ সময় এএসআই আশরাফুল হক ও মঈন উদ্দিন অভিযানে সাথে ছিলেন। অরদিকে কাটাখাল সংলগ্ন পলিথপুর ব্রিজের নিকট থেকে একটি দেশীয় রিভালবার উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে ব্রিজের নিকট ৮-১০জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিলে ওসি’র নেতৃত্বে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পালিয়ে গেলেও তাদের সাথে থাকা একটি দেশীয় রিভালবার উদ্ধার করে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!