গফরগাঁও প্রতিনিধি : অসংখ্য তারের ইন্দ্রজাল মাটি ছুঁই ছুঁই করছে। গফরগাঁও পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের চরষোলহাসিয়া এলাকার চিত্র এটি। স্থানীয় বিদ্যুৎ বিভাগের ২২০ ভোল্টের একটি সঞ্চালন লাইনের হেলানো খুঁটিটি নিজেই যেন নিজের ভার বইতে না পেরে মাটির দিকে নুইয়ে পড়েছে। তার উপর অসংখ্য গ্রাহক সংযোগের তারগুলো জড়াজড়ি করে বি¯তৃত হয়ে আছে।

ঝুঁকিপূর্ন এই সঞ্চালন লাইনটি বছরকাল ধরে এভাবে হেলে আছে বলে জানায় স্থানীয় বাসিন্ধারা। এই ক্রটিপূর্ন লাইনের নিচে রয়েছে ফসলি মাঠ। পরিত্যক্ত মাঠে দৌড়ঝাপ করে অবোধ শিশুর দল। এতে করে যে কোন সময় তার ছিড়ে বা শিশুরা সখের বসে তার নিয়ে টানা টানি করলে তার ছিড়ে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। নিয়ম রয়েছে একশ গজ দুরত্ব ভেদে সার্ভিস লাইন টানার।
এখানে প্রায় অর্ধশতাধিক সার্ভিস লাইন রয়েছে একেকটি দুরত্ব প্রায় আধা কিলোমিটার। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী টাকার বিনিময়ে এ অনৈতিক কাজগুলো করে থাকেন। পৌর এলাকার এমন অনেক সঞ্চালন লাইন রয়েছে যামুল খুটির সঙ্গে আবার কোথাও কাঁচা গাছের মধ্যে পেচিয়ে শত সহস্রগজ দুরত্বে অবলীলায় টেনে নিয়ে গেছে।

এ ব্যাপারে গফরগাঁও বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, এমন করুন অবস্থার ব্যাপারে আমি অবগত নই। আগামী দুয়েকদিনের মধ্যেই একজন উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।




