ads

মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৮, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ফাহিম (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Shamol Bangla Ads

২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার গান্দিগাঁও পাহাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত কিশোর ফাহিম উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফাহিম গান্দিগাঁও ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও একই গ্রামের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর দিনমজুর পরিবারের ওই কন্যাকে ফুঁসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন শিশুকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ওই ঘটনায় খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফাহিমকে আটক করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় ওই শিশুর পরিবার ফাহিমকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আটক ফাহিমকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!