ads

শনিবার , ২৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৫, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বৃষ্টিপাত বন্ধ হলে এ পানি কমতে সময় লাগে প্রায় এক ঘন্টা। এতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগে পড়েন।

Shamol Bangla Ads

এ দুর্ভোগে লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত হেরিং বোন বন্ড রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলার ধানহাটি মোড়ে এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

Shamol Bangla Ads

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!