ads

বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম : শেরপুরে চালকদের ফুল ও হেলমেট দিলেন পুলিশ সুপার

জুবাইদুল ইসলাম
মে ২৩, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় শেরপুরেও ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা পুলিশ। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কের সামনে এনইউ আহম্মেদ এন্ড এমসি সাহা পাম্পে ওই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।

Shamol Bangla Ads

এ সময় তিনি আইন মান্য করে হেলমেটধারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে স্বাগত জানান। একইসাথে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন এবং তাদের হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে অনুরোধ করেন।

পুলিশ সুপার বলেন, আমি যোগদান করেই ঘোষণা দিয়েছিলাম যে এই শহরে কোন উচ্ছৃঙ্খল বাইকার দেখতে চাই না। ট্রাফিক আইন বাস্তবায়নে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। শুধুমাত্র হেলমেট না থাকার কারণে শ্রীবরদীতে দুটি কিশোর ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আরও একজন আহত হয়েছে। আমরা চাই না কোন মায়ের কোল খালি হোক। এজন্য অভিভাবকদেরও সচেতন হতে হবে। এরপরও যারা সচেতন হবে না তাদের প্রতি আমরা আইন প্রয়োগ করব।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আইন মান্য করাটা আসলে আমাদের দায়িত্ব। কিন্তু আমরা মাঝে মাঝে তা ভুলে যাই। আইন যারা মান্য করছে, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরাও তাদের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য আইন মান্যকারীদের আমরা ফুল দিয়ে সম্মান জানিয়েছি। একইসাথে যারা আইন মানেননি, তাদের একটি টোকেন দিয়ে বিনামূল্যে হেলমেট প্রদান করেছি। এটি একটি মেসেজ যে, আইন সবাইকে মানতেই হবে।

পরে তিনি শহরের বিভিন্ন তেলের পাম্পে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার লাগান। একইসাথে পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেন।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. আশরাফ, ট্রাফিক সার্জেন্ট মো. রুবেল মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!