শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

সভায় জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনাসহ বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডসমূহের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. সুকল্প দাস, সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ছামিউল হকসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




