‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে শেরপুরে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। ১১ মে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যানে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।
স্কুলশিক্ষিকা করুণা দাস কারুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, অনলাইন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন আবিস্কার উপস্থাপন করেছেন। আগামীকাল রবিবার এ মেলার সমাপনী অনুুষ্ঠিত হবে।




