ads

বুধবার , ১ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মে দিবসে নৃ ফাউন্ডেশনের উদ্যোগে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন

স্টাফ রিপোর্টার
মে ১, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ উদযাপন ও দেশব্যাপী চলমান তাপপ্রবাহ বিবেচনায় শ্রমজীবী মানুষ ও পথচারীদের জন্য বিনামূল্যে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের উদ্যোগে দুটি পানি বিশুদ্ধকরণ বৈদ্যুতিক ফিল্টার স্থাপন করা হয়েছে। ১ মে বুধবার শহরের গোয়ালপট্টি মোড় ও থানামোড় এলাকায় ওই নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।

Shamol Bangla Ads

ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মো. সাখাওয়াত উল্লাহ তারা, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম হেলাল, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক, সাধারণ সম্পাদক মাজহারুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত নৃ ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেন। ওইসময় একজন শ্রমজীবী নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Shamol Bangla Ads

নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক ও সাধারণ সম্পাদক মাজহারুল হক বলেন, আমরা সকল শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শ্রমজীবী ও অসহায় মানুষদের জন্য নৃ ফাউন্ডেশনের কিছু চলমান উল্লেখযোগ্য কার্যক্রম হলো অনাহারীর আহার : প্রতিদিন দুপুরে শ্রমজীবীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ; অসুস্থ ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবা; শ্রমজীবীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি; শ্রমজীবীদের জন্য দূর্যোগে বিশেষ সহযোগিতা; জীবিকা নির্বাহের জন্য উপকরণ সরবরাহ ও প্রয়োজনে মেরামত করে দেওয়া ও উৎসবে বিশেষ প্রণোদনা ও উপহার সামগ্রী বিতরণ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!