ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে নিগার সুলতানা জ্যোতি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। দল হারলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল ছিলেন নিগার সুলতানা জ্যোতি। সেই ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। এমন ইনিংসের প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও।

Shamol Bangla Ads

মেয়েদের র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ আজ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। বোলারদের তালিকায় রাবেয়া এগিয়েছেন ৮ ধাপ, আছেন আট নম্বরে। এছাড়া পেসার মারুফা আক্তার ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন।

এদিকে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া।

Shamol Bangla Ads

জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান।

দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি টাইগ্রেসরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ১৯ রানে হেরেছে বাংলাদেশ।

Need Ads
error: কপি হবে না!