ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ দেশের ৫৪ জেলা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

পহেলা বৈশাখে আজ ঢাকাসহ দেশের ৫৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৪ এপ্রিল রবিবার আবহাওয়ার পূর্বাভাসে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, নীলফামারী ও নেত্রকোনা জেলা এবং ঢাকা বিভাগের ১৩টি জেলা, রাজশাহীর ৮টি, খুলনার ১০টি, বরিশালের ৬টি, চট্টগ্রামের ১১টি ও সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৫৪টি জেলার ওপর দিয়ে ওপর দিয়ে মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮.০ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

এদিকে পূর্বাভাসে আগামী দুই দিনের তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, আগামীকাল সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিন বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া আগামী মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আর সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!