ads

শুক্রবার , ১২ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১২, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

ইউক্রেনের কিয়েভ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র ট্রায়পিলসকা থার্মাল পাওয়ার প্ল্যান্টটি (টিপিপি) ধ্বংস হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন লাগে।

Shamol Bangla Ads

রুশ বাহিনী গত কয়েকদিন ধরে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ফের হামলা চালানো শুরু করেছে। তবে ট্রায়পিলসকা থার্মাল পাওয়ার প্ল্যান্টে চালানো হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কেন্দ্রটি থেকে কিয়েভসহ অন্যান্য যেসব অঞ্চলে বিদ্যুৎ যেত সেসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সেন্ট্রেনার্গো। ধ্বংস হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রটি সেন্ট্রেনার্গোর অধীনে ছিল ।

Shamol Bangla Ads

দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে একাধিকবার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এরমাধ্যমে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে রুশ বাহিনী।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। ওই সময় ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয় রুশ বাহিনী। এই কেন্দ্রটি থেকে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ মেটানো হতো।

Need Ads
error: কপি হবে না!