ads

শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন অফিস অঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আহসান হাবিব হিমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খায়রুল কবীর সুমন প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!