ads

শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বসতঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ৫, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল মোতালেব লালু (৫০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর সাইনবোর্ড গ্রামের নিজ ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেব ওই গ্রামের মৃত রহমান আলীর পুত্র। শুক্রবার (৫ এপ্রিল) সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত মোতালেবের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ পরিবারের সকল সদস্য জীবিকার সন্ধানে ঢাকায় অবস্থান করেন। মোতালেব একাই তার বাড়িতে বসবাস করে আসছিলেন। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন মোতালেব। রাতের কোন এক সময় হঠাৎ তিনি মারা যান। দুইদিন পর বৃহস্পতিবার প্রতিবেশী লোকজন তার একটি ভিজিএফ এর কার্ড দিতে বাড়িতে গেলে ঘর থেকে গন্ধ বের হওয়া টের পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোতালেবের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থল থেকে মোতালেবের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!