ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাধীনতা দিবসে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৬, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত প্রমুখ।

ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার এটিএম জিন্নাত আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!