ads

সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় টাকার জালনোটসহ ২ যুবক গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ২৫, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ১৯ হাজার টাকার জালনোটসহ দুই যুবককে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মুক্তাগাছা-২। ২৪ মার্চ রবিবার বিকেলে নকলা পৌরশহরের পুরাতন হলপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর এলাকার সোহেল মিয়ার পুত্র রাব্বানি ইসলাম রোহান (১৬) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার নোয়াপাড়া এলাকার শামিম খানের পুত্র মো: রাকিব খান (২৫)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপস্ এন্ড ইন্টেলিজেন্স শাখার একটি আভিযানিক দল রবিবার বিকেলে পৌরশহরের হল চত্তর এলাকায় অভিযান চালিয়ে রোহানকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১হাজার টাকার ১৮টি ও ৫শ টাকার ২টি জালনোট জব্দ করা হয়।

Shamol Bangla Ads

পরে রোহানকে জিজ্ঞাসাবাদে পর তার দেওয়া তথ্যমতে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা থেকে রাকিবকে গ্রেফতার করেন। রোহান রাকিবের কাছ থেকে প্রতিটি ১হাজার টাকার জালনোট ২শ টাকা করে কিনে এনে বিভিন্ন জায়গাতে বিক্রি করতেন। সোমবার এপিবিএনের এসআই রবিউল আওয়াল বাদী হয়ে নকলা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!