ads

সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২৫, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আওতায় নালিতাবাড়ী যুব ফোরামের আয়োজনে ২৫ মার্চ সোমবার দুপুরে পৌরশহরের উত্তর বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

‘শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহনমূলক গণতান্ত্রিক চেতনায় যুব ফোরাম’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী যুব ফোরামের সভাপতি কৌশিক ইকবাল আকাশ।

ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, আস্থা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ক্লোডিয়া নকরেক কেয়া, রাজিয়া সুলতানা, আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, স্বাবলম্বী উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, আমরা যোগ্যতাকে সম্মান করি, সাম্প্রদায়িকতাকে নয়৷ নির্বাচনী পরিবেশ বজায় রেখে সকলের কাজ করা উচিত। অসাম্প্রদায়িক ও সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচনের প্রত্যাশাও করেন তাঁরা।

Need Ads
error: কপি হবে না!