শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক আশীষের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (১১ মার্চ) সোমবার।

২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আব্দুর রাজ্জাক আশীষের জ্যেষ্ঠ পুত্র জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া জানান, আব্দুর রাজ্জাক আশীষের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের গৌরীপুর এলাকায় মরহুমের কবর জিয়ারত এবং পারিবারিক উদ্যোগে নিজ বাসায় দোয়া, মিলাদ মাহফিল ও কোরানখানির আয়োজন করা হয়েছে।




