ads

সোমবার , ১১ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
মার্চ ১১, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

খবরের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার কারণেই প্রিন্ট ও অনলাইন দুই ভার্সনেই দৈনিক বাংলাদেশ প্রতিদিন সবার শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছেন বক্তারা। ১০ মার্চ রবিবার দুপুরে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী খৃষ্টান মিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ওই কথা বলেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজা, সঞ্জীব চন্দ্র বিল্টু, সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আছমত আলী, পৌল দফো ও পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের শেরপুর প্রতিনিধি মাসুদ হাসান বাদল। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ক্ষুদে শিক্ষার্থীদের অংগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়। ওইসময় জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!