ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে পারবেন মুসলিমরা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

প্রতি বছরের মতো এবারও রমজান মাসের প্রথম সপ্তাহে মুসলিমরা আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন, মঙ্গলবার তা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। খবর এএফপি’র তবে প্রতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, এটাও বলা হয়।

Shamol Bangla Ads

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন। গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি ইসরায়েলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

তবে মুসলিমদের আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোটা ইসরায়েলের নিজের নিরাপত্তার জন্যই ক্ষতিকর।

Shamol Bangla Ads

এদিকে রমজানের শুরু থেকেই এ মাসের পবিত্রতা রক্ষায় মুসলিমদের আহ্বান জানিয়েছে হামাস। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। চার মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

Need Ads
error: কপি হবে না!