‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাসেম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ আকন্দ, সহকারী শিক্ষক হারুন অর রশীদ, দশম শ্রেণীর শিক্ষার্থী জিতু প্রমুখ।

আলোচনা সভায় ভোটার হওয়ার বিষয়ে সচেতনতামূলক চিত্র তুলে ধরেন বক্তারা।




