মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস স্মরণের মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। ২ মার্চ শনিবার সকালে পৌরশহরের সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এই দিবস পালন করা হয়৷

সকালে সেঁজুতি অঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুনীরুজ্জামান।পরে জাতীয় পতাকাসহ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রিন্সিপাল মুনীরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা, সাংবাদিক শাহাদত তালুকদার,শিক্ষক অমিত চক্রবর্তী প্রমুখ।এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ দেড়শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‘১৯৭১ সালে তৎকালীন ইকবাল হলের (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) শিক্ষার্থীরা লাল সবুজের পতাকা বানিয়েছিল। এটিই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটি আমাদের অনুপ্রেরণা ও শক্তিতে পরিণত হয়।’




