ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে শেরপুরে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

আসন্ন রমজানে চাল-ডাল, তেল, মাছ-মাংস, খাদ্য-সামগ্রী, ওষুধসহ নিত্যপণ্যের দাম সহনশীল রাখার বিষয়ে শেরপুরে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহায়তায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বর্তমান বাজারদর পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ মজুদসহ অন্যান্য যে সকল কারণে বাজারমুল্যকে প্রভাবিত করে এমন কার্যক্রমসমূহ মোকাবেলার উদ্দেশ্যে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলেন, ধর্মীয় এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বেই জিনিসপত্রের দাম কিছুটা কমে, কিংবা ছাড়ে বিক্রী হয়। কিন্তু আমাদের দেশে এটার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এজন্য তিনি ব্যবসায়ীদের প্রতি মুনাফা কিছুটা কম হলেও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, চেম্বার সভাপতি আসদুজ্জামান রওশন, নয়ানী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এছাড়াও জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ভোক্তা অধিকার সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। এবছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতা বোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা। ভোক্তা স্বার্থ সংরক্ষণে ক্যাবের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি এবং মনিটরিং আরো জোরদার করার সুপারিশ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!