ads

বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি: ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চায় বা চেয়েছিল সেটি পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে দলটি নিশ্চুপ হয়ে গেছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষটা রয়ে গেছে। মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে তিনি বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায়, তাদের দাসত্ব আমরা মানি না, মানব না।’

Shamol Bangla Ads

বাংলাদেশের ঋণখেলাপি হবার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের মূলবৃদ্ধি নিয়ে মানুষ বোঝে এতে সরকারের কোনো দোষ নেই; কারণ সারা বিশ্বেই মূল্যবৃদ্ধি ঘটেছে। এ সময় দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Need Ads
error: কপি হবে না!