ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার যশ রাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের সঙ্গে আলিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ

আট বছর আগে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয়ে আলো ছড়িয়েছিলেন আলিয়া ভাট।

Shamol Bangla Ads

এরপর এই জুটিকে এক সিনেমায় আর দেখা যায়নি। এই সময়ের মধ্যে আলিয়া-শাহরুখ একসঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেও সিনেমায় আসেননি। অবশেষে তাদের এক সিনেমায় আনছেন নির্মাতা আদিত্য চোপড়া। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, স্পাই ইউনিভার্স তাদের আগামী সিনেমায় শাহরুখ-আলিয়ার যোগসূত্র তৈরি করতে চাইছে। সিনেমার চিত্রনাট্যও প্রাথমিকভাবে তৈরি হয়েছে, যেখানে আলিয়াকে দেখানো হয়েছে শাহরুখের বাড়ির একজন আশ্রিতা হিসেবে।

২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখের রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। মানসিক রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসক শাহরুখের পরামর্শ নিতে নিতে একপর্যায়ে তার প্রেমে পড়ে যান আলিয়া, যদিও শাহরুখের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। সিনেমায় আলিয়া সেই অর্থে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করেননি। বরং শাহরুখ-আলিয়ার অন্য রসায়ন পেয়েছে দর্শক।

Shamol Bangla Ads

আলিয়া কিছুদিন হল ‘জিগরা’র শুটিং শেষ করেছেন। এছাড়া তার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি। এ সিনেমায় রাণবীর কাপুর এবং ভিকি কৌশল অভিনয় করেছেন। এদিকে শাহরুখের নতুন কিছু কাজের খবর সংবাদমাধ্যমে এলেও, সেগুলোর মধ্যে কোনটি তিনি আগে শুরু করবেন, সে বিষয়ে জানা যায়নি।

Need Ads
error: কপি হবে না!