১. বোধের চাওয়া

যতোটা আকালেই থাকি
যতোটা কাঙ্গালই হই
কিংবা যতোটা তৃষ্ণার্তই থাকি
জীবন নদীর ভাঙ্গা বাঁধে;
জেনো আকালে কাঙ্গালপনা ঘুচাতে
তোমার দ্বারে মাগুন মাগবো না
কিংবা চাইবো না জল তৃষ্ণা মেটাতে
যতোটা তোমাকে চায় মন বোধে।
(০৪/০২/২৪ ইং)

২. ব্যতিক্রম
ইদানিং দুঃখকাতর পরিস্থিতিতেও
নিরন্তর চেষ্টা করি হাসতে
মনে জেতার সাধ পোষে;
ভয়ানক ভীতিতেও পালাতে চাই না
পাছে সেই ভীতি জয়ের ইচ্ছেই যদি
জীবনের বড় নিয়ামক হয়ে আসে।
(০৫/০২/২৪ ইং)




