ads

সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাদ পড়লেন নান্নু-বাশার, প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু।

Shamol Bangla Ads

এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। যেখানে নেতৃত্ব দিয়েছেন নান্নু। গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। দলের ভরাডুবি ও খেলোয়াড় নির্বাচন নিয়ে নানা সময়ে সমালোচনা হয়েছে সদ্য বিদায়ী নির্বাচক প্যানেল নিয়ে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল থাকবে কি থাকবে না এমন জল্পনা থামল আজ সোমবার বিসিবির বহুল আকাঙ্ক্ষিত বোর্ড মিটিং শেষে। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন, চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর নবায়ন করা হয়নি নান্নুর।

Shamol Bangla Ads

এ ছাড়া বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। আর নতুন প্যানেলেও ঠাঁই হয়েছে আব্দুর রাজ্জাকের।

এর আগে বিসিবির সাবেক পরিচালক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!