ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০১৩ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৯, ২০১৩ ৪:১৬ অপরাহ্ণ

grefগোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) :  খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

Need Ads
error: কপি হবে না!