আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ভাবনীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে শুক্রবার দিবাগত রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা য়ায়, ভাবনীপুর জিএস উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী আনাম সরদার প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পর বিদ্যালয়ে পাহারা দেওয়ার জন্য অবস্থান করে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত বিদ্যালয়ের প্রাচির দিয়ে দ্বি-তল ভবনে উঠে কম্পিউটার রুমের তালা কেটে ভেতরে ঢুকে টেবিলে রাখা দুটি কম্পিউটার, একটি প্রজেক্টর, একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দুই লক্ষাধিক টাকা। এ ঘটনার পর এলাকার জনসাধারণের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি সত্যই দুঃখ জনক। বিষয়টি সম্পর্কে আমরা প্রশাসনকে অবগত করেছি।
এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।




