ads

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০১৩ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের ঝিকরগাছায় নৌকার বিপক্ষে প্রচারণায় আ’লীগ নেতা খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৬, ২০১৩ ৯:১২ অপরাহ্ণ

443234255ইয়ানুর রহমান, যশোর : নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামকে (৫০) বোমা মেরে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার রাত ১১টার দিকে হামলার শিকার হন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম গদখালী গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিউল রাত সাড়ে ১১টার দিকে গদখালী বাজার থেকে বাবুপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাবুপাড়ায় মসজিদের অদূরে মাঠের মধ্যে ফাঁকাস্থানে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে এবং পরে কুপিয়ে জখম করে।
রাতে গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান তিনি।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ কামরুজ্জামান জানান, আভ্যন্তরিণ রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!