গর্ভবতী মায়েদের নিউবনে বা সেবা সেন্টারে পৌছানোর (REMN) নিশ্চিতের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে স্টকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি সভা হয়েছে। ১১ অক্টোবর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাহাত চৌধুরী। এফপিআই আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গর্ভবর্তী ও প্রসূতি মা স্বাস্থ্য সেবার ওপর নানা দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ ইসমাইল হোসেন, এমও ডা. মোঃ তৌহিদুল ইসলাম, এমও ডা. মোঃ নাজমুল হক চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কনসালট্যান্ট মো: হারুনুর রশিদ প্রমূখ।
সভায় ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধি, গর্ভবতী মা, গন্যমান্য ব্যাক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা গর্ভবতী মা ও নবজাতকের সেবা, এএনসি ও পিএনসি সেবা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা সম্পর্কে তুলে ধরেন।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জানান, শ্রীবরদী উপজেলার ১০ টি ইউনিয়নের প্রতিটি সাবেক ওয়ার্ডে সেবা সেন্টারের মাধ্যমে নিধারিত দিনে এ সেবা দেওয়া হয়।




