ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে যৌন হয়রানীর অপরাধে কেয়ারটেকারের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০১৩ ৮:১৮ অপরাহ্ণ

Picture Jahangir 25.12.13কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ৬ বছরের শিশু কন্যাকে যৌন হয়রানীর অপরাধে ইসলামীক ফাউন্ডেশন উপজেলা শাখার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম (২৮) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার রাত ১০টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ আদেশ প্রদান করেন।
জানা যায়, উপজেলা পরিষদ চত্ত¡রে ইসলামীক ফাউন্ডেশন কালীগঞ্জ শাখা অফিসের সামনে মঙ্গলবার সন্ধ্যার পর পরিষদে কর্মরত নৈশ্য প্রহরীর ৬ বছরের শিশু কন্যাকে জাহাঙ্গীর একা পেয়ে অশ্লিল অঙ্গ-ভঙ্গি ও কুপ্রস্তাব দেয়। পরে শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে ধৃত করে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুল আহ্সান তালুকদার যৌন হয়রানী ও উত্যক্ত করার অপরাধে ইসলামীক ফাউন্ডেশন উপজেলা শাখার কেয়ারটেকার ও বালীগাঁও চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলমকে ৫০৯ দন্ডবিধি মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে কালীগঞ্জ থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। জাহাঙ্গীর উপজেলার মোক্তারপুর ইউনিয়ন ডেমড়া গ্রামের মো. নৈমদ্দিনের ছেলে।

Need Ads
error: কপি হবে না!