ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৬টি গবাদি পশুসহ ৩টি ঘর ভস্মিভূত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৮:৩৪ অপরাহ্ণ

fireছাতক (সুনামগঞ্জ)  প্রতিনিধি :     ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে গরু, ভেড়াসহ ৩টি ঘর ভষ্মিভূত হয়েছে। সোমবার রাতে ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় গবাদি পশুসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপতিপুর গ্রামের হাজী আব্দুল খালিক কালা মিয়ার গোয়ালঘরসহ দুটি টিনসেডের ঘর ও ফিরোজ মিয়ার গোয়ালঘরে সোমবার গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৩টি ঘরে ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা দুটি গাব গরুসহ ৮টি গরু ও ৮টি ভেড়া আগুনে পুড়ে মারা যায় এবং অপর ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় আগুন ভস্মিভূত দুটি গাভীর পেট থাকা বাছুরও আগুনে পুড়ে মারা যায়। গোয়ালঘরে থাকা একটি পাওয়ার ট্রিলার, প্রায় ৩শ’ ফুট প্লাষ্টিকের পাইপ ও ৩টি বাইসাইকেলও ভষ্মিভূত হয়। দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এসব ঘরে আগুন দিয়েছে বলে স্থানীয় লোকজনের ধারনা। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
error: কপি হবে না!