কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ চত্ত¡রে শীতকালীন অত্যন্ত জাঁকজমকভাবে হাঁস পিকনিকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বপরিবারে অংশগ্রহনের ফলে মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে আকর্ষণীয় বিষয় ছিল র্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, কালীগঞ্জ থানার এএসআই পিন্টু চন্দ্র সরকার, অতিথি শিল্পী আজাদ দেলোয়ার হোসেন খোকা, সাইফুল ইসলাম, মানস কুমার গুন, নিঝুম দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, মৎস্য অফিসার দেলোয়ার হোসাইন, যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী, শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আবিদা সুলতানাসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে হাঁসের মাংসের বিভিন্ন রকমারীর এক প্রীতি ভোজের ব্যবস্থা করা হয়।




