কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া তথ্য অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে এসে দু’জন দূর্বৃত্ত কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় তথ্য অফিসের প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।




