ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেড়ায় প্রতিপক্ষের হামলায় একজন খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ১:৩২ অপরাহ্ণ

Khunপাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় ধানের চারা তোলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের শাবলের আঘাতে আলম (৪৫) পিতা মৃত জাহাঙ্গীর নামের একজন খুন হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকালে ওই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সকালে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামের আলম তার আবাদকৃত জমি থেকে ধানের চারা তুলতে গেলে একই গ্রামের জনৈক আমীর আলী পিতা আলাবক্স, মিজানুর পিতা কুড়ান ফ্যাতাং ও কোরবান পিতা এবাদ শেখসহ ৯ জন তাকে মারধর করতে উদ্যত হয়। এসময় মিজানুরের শাবলের আঘাতে সে মারাত্মকভাবে জখম হয়। আহত আলমকে প্রথমে বেড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে সোমবার বেড়া থানায় একটি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!