ads

শনিবার , ২৫ মার্চ ২০২৩ | ২০ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ২৫, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন উপজলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ।

ওইসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, ইসলামী ফাউন্ডেশন নকলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads