জামালপুর প্রতিনিধি : ২১ডিসেম্বর জামালপুরে ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে যুবদল নেতা রাব্বিলকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে-পিকেটিং করাকালে সাহাপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অবরোধকারীরা বাইপাস মোড়ে একটি ট্রাক ও জিগাতলায় একটি অটো রিক্সা ভাঙচুর করে। দুপুরে জেলা বিএনপি’র মিছিল ও সমাবেশ করেছে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, আমজাদ হোসেন,শহীদুল হক খান দুলাল, মিজান,সজিব খান,মামুন-অর রশীদ বাবু প্রমুখ ব্যক্তিবর্গ এসময় বক্তব্য রাখেন।




