চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পিকাআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন(৪৫)নামে সিএনজি নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ রেখে চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী মো.নাসির জানান, ২১ ডিসেম্বর শনিবার ভোর ৫টায় চাঁদপুর সদর উপজেলাার নিজ গাছতলা এলাকায় সিএনজি অটোরিক্সার সাথে উল্টোদিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। এতে সিএনজি চালক আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে। নিহত আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে ।




