ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে কমলা লেবু চাষে উজ্জ্বল সম্ভাবনা : ৩ বছর বয়সি গাছে শতাধিক লেবু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০১৩ ৩:৫২ অপরাহ্ণ

Shahinur Rahman Keshabpur, Jessore- 21-12-13কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলীর একটি গাছে শতাধিক লেবু ধরেছে। এ খবর জানতে পেরে দূরদূরান্তের বহু লোক তার বাড়িতে ভিড় জমাচ্ছে। ৩ বছর বয়সি গাছে শতাধিক  লেবু ধরায় এ অঞ্চলে লেবু চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।
জানাগেছে, ২০১০ সালে উপজেলার বুড়িহাটি গ্রামের শাহাজান আলী শখের বসে যশোর বিএডিসি অফিস থেকে অস্ট্রেলিয়ান জাতের একটি ৩ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট কমলা লেবুর চারা সংগ্রহ করে বাড়ির ছাদে একটি টবের মধ্যে রোপন করে নিয়মিত পরিচর্যা করে আসছেন। গত বছর ওই গাছে ৯ টি ফল ধরার খবর পেয়ে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার দাস গাছটি পরিদর্শন করে অভিভূত হন। এ সময় তিনি কমলা লেবু চাষ সম্পর্কে তাকে দিক নির্দেশনা দেন। নিয়মিত পরিচর্যায় ৩ ফুট উঁচু গাছটিতে এ বছর প্রতিটি ডগায় থোকায় থোকায় শতাধিক আধাপাকা কমলা লেবু ঝুলছে।
শিক্ষক শাহাজান আলী জানান, টবের মধ্যে কম্পোষ্ট সারের সাথে রাসায়নিক সার মিশিয়ে কমলার চারাটি রোপন করা হয়। তার ছেলে মিসবাহুজ্জামান রনি গাছটির নিয়মিত পরিচর্যা করছে। এ জাতের কমলা লেবু খেতে খুব সুস্বাদু। তার বাড়িতে কমলা লেবু ছাড়াও লটকন, জলপাই, কামরাঙ্গা, করমোচাসহ ১৮/২০ জাতের বিভিন্ন ফলের গাছ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জায় কুমার দাস বলেন, এ দেশের পঞ্চগড় ও রাঙ্গামাটি এলাকায় বাণিজ্যিক ভাবে কমলার চাষ হয়ে থাকে। এখন প্রায় সব জায়গায় কমলার চাষ হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!