আমতলী (বরগুনা) প্রতিনিধি : তালতলীতে ছালমা বেগম (২০) নামের এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে তালতলীর টি এন্ড টি সড়কের গোরস্থান এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে, তালতলীর বাজারের ব্যবসায়ী গোরস্থান এলাকার মোখলেছুর রহমান খানের একমাত্র বিবাহিতা কন্যা ছালমা বেগম বৃহস্পতিবার রাত আটটার দিকে পিতার ঘরের দোতলায় গিয়ে বিষপান করে। তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু ঘটে। লাশ ময়না তদন্ত শেষে তালতলীর পিত্রালয় গোরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উলেখ্য, সালমা বেগমকে দেড় বছর আগে বরগুনা শহরস্থ চরকলোনী এলাকার মোঃ কামাল হোসেনের সাথে বিবাহ দেয়া হয়েছিল। বিবাহের পর বেশ কিছু দিন ভাল কাটলেও স্বামীর সাথে অভিমান করে গত রমজানে পিত্রালয় আসলে স্বামীর বাড়ী আর যায়নি।




