ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৩ ৫:৩৫ অপরাহ্ণ

Laksmipur_District_Map_Bangladesh-70রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : চলমান রাজনৈতিক সহিংস্রতা বন্ধ, প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন দশম জাতীয় নির্বাচনের দাবিতে ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সিএনজি স্ট্যান্ড সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ শাখার সভাপতি আবদুল কবীর মীরের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথিদের মধ্যে রক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রামগঞ্জ শাখার উপদেষ্ঠা ও মুজাহিদ কমিটির সভাপতি হাজী রেজাউল করিম সেলিম, ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাকছুদুর রহমান, ইশা ছাত্র আন্দোলনের রামগঞ্জ শহর সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন, দক্ষিণ শাখার সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে তার একমাত্র সমাধান নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবাচন। তিনি আরো বলেন, প্রধান দুটি রাজনৈতিক জোটকে এক গুয়েমি পরিহার করে নির্দলীয় নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের তৈরির আহবান জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!