ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্মগোপনে খিলক্ষেত থানার ওসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৮, ২০১৩ ১০:৩৭ অপরাহ্ণ

dmp-pollice-logoস্টাফ রিপোর্টার : খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পুলিশও বলতে পারছে না তিনি কোথায় আছেন।
খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর তিনি অসুস্থ বলে থানায় সাধারণ ডায়েরী করে বেরিয়ে যান। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ঘনিষ্টজন অনেকেই বলছেন, ওসি শামীম স্ব-পরিবারে বিদেশে চলে গেছেন।
এব্যাপারে শামীম হোসেনের কর্মস্থল খিলক্ষেত থানায় আজ যোগাযোগ করা হলে ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান,  ১৪ তারিখ স্যার অসুস্থ হয়ে পড়লে থানা থেকে পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এ্যাপোলো হাসপাতালে স্থানানান্তর করা হয়। এরপর আমি আর কিছু জানি না।
এ ব্যাপারে ১৮ ডিসেম্বর বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, শামীম হোসেন অসুস্থতাজনিত কারন দেখিয়ে রিপোর্ট করেছেন। এর পর থেকে তিনি অনুপস্থিত আছেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!