ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদার দাবিতে আলমডাঙ্গায় ডা. মঞ্জুর বাড়িতে বোমা হামলা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৫:৩০ অপরাহ্ণ
চাঁদার দাবিতে আলমডাঙ্গায় ডা. মঞ্জুর বাড়িতে বোমা হামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চাদার দাবিতে আলমডাঙ্গার নিউ লাইফ সার্জিক্যাল ক্লিনিকের মালিক ডাক্তার মঞ্জুর বাড়ির গেটে অজ্ঞাত সন্ত্রাসীরা ককটেল বোমার বিস্ফোরন ঘটিয়েছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে ককটেল বোমার শব্দে আলমডাঙ্গা শহরবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
জানা গেছে, ডাক্তার মঞ্জুর কলেজপাড়াস্থ বাড়ির গেটে অজ্ঞাত সন্ত্রাসীরা মঙ্গলবার রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরন ঘটায়। ঘটনার পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান ডাক্তার মঞ্জুর বাড়িতে। সেখান থেকে বোমার আলামত সংগ্রহ করেন।
ডা. মঞ্জু জানান, প্রায় ১৫/২০ দিন আগে অজ্ঞাত ব্যাক্তি নিজেকে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির নেতা টাইগার পরিচয় দিয়ে তার মোবাইলফোনে ০১৯৪৭-৩১৩৯৯২ নম্বর থেকে রিং করে ৩ লক্ষ টাকা চাদা দাবি করে। এর পর ০১৯৩৫-৭৯৬৪৬৮ নাম্বার থেকে মাঝে মাঝে রিং দিয়ে চাদার জন্য তাগাদা দিত। মঙ্গলবার দুপুরে ও চাদার  দাবিতে তাগাদা করা হয়। রাতে ককটেল বিস্ফোরনের পর আবারো ডাক্তার মঞ্জুর নিকট ওই নাম্বার থেকে রিং করে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ওই সময় দাবিকৃত চাদার টাকা না দিলে তাকে ও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ওই ঘটনায় আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!