ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০১৩ ৭:৫৫ অপরাহ্ণ
মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক উদযাপিত কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার প্রধানদের সংবর্ধনা, বিভিন্ন ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনা সভা। এসব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, ইউএনও আমিনুর রহমান, অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, সরকারী কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও নানা শ্রেণী-পেশার মানুষ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!