ads

রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো রাজশাহী আওয়ামী লীগ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন থেকে সরে না দাঁড়ানোয় ‘বিদ্রোহী’ প্রার্থী আখতারুজ্জামান আক্তারকে জেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। আখতারুজ্জামান রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি যারা দলীয় প্রার্থীর বিরোধীতা করবেন তারাও মূল দল বা সহযোগী সংগঠন থেকে বহিষ্কৃত হবেন।

গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর থেকেই ‘বিদ্রোহী’ প্রার্থী আখতারুজ্জামানের ফোন বন্ধ ছিল। এরমধ্যেই তিনি জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন যে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছেন।

Shamol Bangla Ads

রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। আখতারুজ্জামান তার প্রার্থিতা প্রত্যাহার না করায় বহিষ্কার করা হলো। আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও ‘বিদ্রোহী’ প্রার্থী আখতারুজ্জামান ছাড়াও আফজাল হোসেন নামের আরেক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৯ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।

Need Ads
error: কপি হবে না!