শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ আগস্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহম্মেদ প্রমুখ।

পরে মেলার উদ্বোধন উপলক্ষে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক শিক্ষার্থী ও নারীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিতরণ করা হয়।




