চারঘাট প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে আব্দুল কাদের মোলার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে রবিবার রাজশাহী চারঘাটের সরদহ বাজার ও হলিদাগাছী রেলগেট এলাকায় হরতালের সমর্থনে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী পূর্বজেলা জামায়াতের সেক্রেটারী মইনুল হোসেনের নেতৃত্বে হলিদাগাছী রেলগেট থেকে শুরু করে মিছিলটি হলিদাগাছী হাই স্কুল গিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী পূর্বজেলা জামায়াতের সেক্রেটারী মইনুল হোসেন, শলুয়া ইউনিয়ন জামায়াতের আমীর আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য নকিব উদ্দিন, মিজানুর রহমান মেম্বার, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ওবাইদুল হক বদি, সেক্রেটারী মারুফ খান মানিক, শিবির নেতা সাইফুল ইসলাম প্রমূখ। দুপুরের দিকে সারদা বাজারে হরতাল সমর্থকরা ১ টি মটরসাইকেল ভাংচুর করে। এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা জানান কয়েকটি ছোটখাট ঘটনা ছাড়া চারঘাটে কোথাও সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি।




