ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৯, ২০১৩ ৯:০৭ অপরাহ্ণ

CoxsBazar_District_Map_Bangladesh-127পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও ব্লাস্টগ্রাম আদালত উপজেলা সুপার ভাইজার শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজুর রহমান, উপজেলা কানুগু শোক হরণ চাকমা, ব্র্যাক ওয়াস উপজেলা ম্যানেজার ইমাম হোসেন, একলাবের উপজেলা ম্যানেজার জাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা একরামূল হক, মিজান, সাংবাদিক জুবাইদ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়িতা’র সম্মানে ভুষিত করা হয়েছে। এতে সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় শীলখালী ইউপির মহিলা মেম্বার মর্জিনা বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে অবদান রাখায় উজানটিয়া ইউনিয়নের রশিদের স্ত্রী আয়েশাতুল কুবলা, নির্যাতন বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পশ্চিম উজানটিয়া এলাকার দেলোয়ার করিম চৌধূরীর স্ত্রী আমাতুর রহিম হীরা, সফল জননী নারীর ক্ষেত্রে অবদান রাখায় শিলখালী ইউনিয়নের মিয়াজান পাড়া এলাকার ফরিদা বেগম, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীক্যাটাগরীতে শীলখালী ইউনিয়নের লম্বামুড়া এলাকার আবুল কালামের স্ত্রী ছকিনা বেগমকে জয়িতা’র এবং বেগম রোকেয়া দিবসের ক্রেষ্ট ও সম্মাননা পত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!