শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাও) : পীরগঞ্জে অসাংবিধানিক পন্থায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে ও তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবিতে চলমান আন্দোলন দমাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সাধারন সম্পাদক সহ নেতা কর্মীদের গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ৯ ডিসেম্বর সোমবার পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহরে পিকেটিং ও হরতালের স্বপক্ষে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রশিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদুর রহমান জাহিদ, যুগ্ন সম্পাদক জিল¬ুর রহমান জুয়েল, পৌর সম্পাদক রেজাউল করিম রাজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুল আল বান্না, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ফজলু, সেলিম, মাহফুজ, কনক প্রমুখ।
বক্তারা বলেন, নিজেদের পিঠ বাচাতে এবং একদলীয় নির্বাচনের নীল নকশা মোতাবেক সরকার বিএনপি নেতাদের গ্রেপ্তার করছে। এ অবস্থা চলতে দেয়া যায়না। তারা আরও বলেন, গণতন্ত্র রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। জনগনের অধিকার ছিনিয়ে আনতে হলে স্বৈারাচারী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকার ব্যবস্থা জরুরী। অন্যথায় গনতন্ত্র বিপন্ন হবে।




